এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে শক্তিশালী করার লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।
২৫ নভেম্বর, মঙ্গলবার বিকাল ৩টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হোসেন মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিংগারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেহান উদ্দিন ভুইঁয়া। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সজল মিয়া ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইকতিয়ার উদ্দিন ইকতার।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আসমত আলী, মোঃ বাচ্চু মিয়া মেম্বার, মোঃ শাহীন ভুইঁয়া, মোঃ মাসুম মিয়া, মোঃ জুয়েল মুন্সি, মোঃ মানিক মিয়া, দিলীপ মিয়া, মোহাম্মদ আবন আলী, মোহাম্মদ আজিজুল হক, মোঃ সজিব ভূঁইয়া, মোহাম্মদ হেলাল উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ সাইদ খোকন, মোহাম্মদ আবু তাহের, মোঃ রাকিব হাজারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের এখন থেকেই মাঠে নেমে সক্রিয় ভূমিকা রাখতে হবে। ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নেতৃত্বকে আরও সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার সময় এসেছে।
সমাবেশে ৮ নং ওয়ার্ড বিএনপি এবং সিংগারবিল ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
ডিসেম্বর ১১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুমিল্লা | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।