এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। বুধবার (৪ জুন) সকালে ও সন্ধ্যায় খোকসা উপজেলার দুটি পৃথক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
খোকসা ইউনিয়নের মোড়াগাছা ক্লাব মোড় এলাকায় সকালে গরু বোঝাই একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী আনিসুর রহমান আনিস (৫৫)। তাকে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আনিসুর রহমান উপজেলার মোড়াগাছা গ্রামের নূরুল হকের ছেলে এবং মোড়াগাছা সাব পোস্ট অফিসের দায়িত্বে ছিলেন। তার জানাজা ও দাফন বুধবার রাতেই সম্পন্ন হয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
এই ঘটনায় গরু বোঝাই ট্রাকে থাকা কমপক্ষে পাঁচজন গরুর মালিক ও ব্যাপারিও আহত হয়েছেন।
একই দিন সন্ধ্যায় খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া মির্জাপুর এলাকায় কুষ্টিয়ার দিক থেকে আসা গরুবোঝাই একটি পিকআপ এবং রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৬ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাহেন্দ্রটির চালক নিয়ন্ত্রণ হারালে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতদের মধ্যে কুমারখালী উপজেলার চরসাদুপুর এলাকার চারজন, খোকসার কমলাপুর এলাকার একজন এবং ভেড়ামারার একজন রয়েছেন।
দুটি দুর্ঘটনাতেই রাস্তার কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “দুর্ঘটনাগুলোর তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সেপ্টেম্বর ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাজধানী | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।