এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বর ঘুরে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়ির চাপায় তিন বন্ধু নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাতে ঢাকা-ফরিদপুর মহাসড়কের নওপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণেরা হলেন— ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের চয়ন মোল্লা (২৩), তাঁর বন্ধু নয়ন (২৩) ও সজীব শেখ (২৪)।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর নগরকান্দা থেকে একটি মোটরসাইকেলে চড়ে তিন বন্ধু ভাঙ্গা গোলচত্বর এলাকায় ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে রাতে বাড়ি ফেরার পথে ঢাকা-ফরিদপুর মহাসড়কের নওপাড়া নামক স্থানে পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক চয়ন মোল্লা নিহত হন এবং বাকি দুইজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে রাতেই তাদের ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে নয়ন এবং পরবর্তীতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজীবের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন তরুণের মৃত্যু হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।