এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চক ভবানীপুর গ্রামে স্ত্রীকে ভয় দেখাতে গিয়ে বিপাকে পড়েছেন রেজাউল শিকদার নামের এক ব্যক্তি। স্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে পিস্তল বের করলেও শেষ পর্যন্ত সেটি ফেলে রেখেই তাকে পালিয়ে যেতে হয়েছে। সোমবার (১ জুন) সকালে পুলিশ ওই বাড়ি থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত রেজাউল শিকদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উত্তমপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে স্ত্রী শারমিন আক্তারের সঙ্গে তার দাম্পত্য কলহ চলছিল এবং প্রায় এক বছর ধরে তারা আলাদা বসবাস করছেন। ঈদের ছুটিতে শারমিন সন্তানদের নিয়ে ফরিদপুরের চক ভবানীপুরে বাবার বাড়িতে বেড়াতে আসেন। খবর পেয়ে রোববার রাতে রেজাউল সেখানে উপস্থিত হন।
অভিযোগ রয়েছে, স্ত্রীকে জোরপূর্বক সঙ্গে নিয়ে যেতে ব্যর্থ হয়ে রেজাউল কোমর থেকে পিস্তল বের করে ভয়ভীতি প্রদর্শন করেন এবং আতঙ্ক সৃষ্টি করতে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এ সময় শারমিনের মা সালেহা বেগম সাহসিকতার পরিচয় দিয়ে কৌশলে রেজাউলের কাছ থেকে পিস্তলটি নিজের আয়ত্তে নিয়ে নেন। পরিস্থিতি বেগতিক দেখে এবং স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে রেজাউল পিস্তলের ম্যাগাজিনসহ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে সোমবার সকাল ১০টার দিকে সালেহা বেগম বিষয়টি স্থানীয়দের জানালে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি জব্দ করে।
ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত পিস্তলের ভেতরে একটি তাজা গুলি ছিল। ঘটনার পরপরই অভিযুক্ত রেজাউল শিকদার গা ঢাকা দিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুমিল্লা | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।