শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে গোপালপুর সমাজ কল্যাণ ক্লাবের দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
৩১ মে, ২০২৬ ৬:৩৫ পিএম
শেয়ার করুন:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে গোপালপুর সমাজ কল্যাণ ক্লাবের দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‌এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের গোপালপুর সমাজ কল্যাণ ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল, খাদ্য বিতরণ এবং আর্থিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার উক্ত কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

পরে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত নারী, পুরুষ ও পথশিশুর মাঝে খাবার বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ‌সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ ‌

মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম ‌ মোস্তফা মিরাজ ‌জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর‌ চৌধুরী ‌রুবেল ‌ এবং ফরিদপুর জেলা কৃষক দলের সভাপতি রেজাউল ইসলাম। স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল।

এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন ‌শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।