এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্যবসায়িক কর্মকাণ্ডে মানবাধিকার রক্ষা এবং দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ (RBC) নিশ্চিত করার লক্ষ্যে তিন জেলাজুড়ে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি (CBP)। ‘আরবিসি স্কুল ২০২৬’ শীর্ষক এই আবাসিক প্রশিক্ষণ কর্মসূচিটি দেশের তিনটি প্রধান শিল্প ও বাণিজ্য নগরীতে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
১ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিবিপি থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, খুলনা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে পৃথক তিনটি ব্যাচে মোট ১৫ দিনব্যাপী (প্রতিটি ৫ দিন) এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে:
খুলনা: ২০–২৪ এপ্রিল ২০২৬।
নারায়ণগঞ্জ:০৪–০৮ মে ২০২৬।
চট্টগ্রাম: ১৮–২২ মে ২০২৬।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ গবেষক, উন্নয়নকর্মী ও নবীন পেশাজীবীরা এই আবাসিক প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন।
ব্যবসায়িক ক্ষেত্রে ন্যায়পরায়ণতা ও দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচিতে আন্তর্জাতিক মানবাধিকার আইন, কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি , হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্স এবং শ্রম বিরোধ নিষ্পত্তি বিষয়ে বিস্তারিত সেশন ও কর্মশালা অনুষ্ঠিত হবে। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ এবং ইন্ডাস্ট্রি লিডাররা এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন।
আগ্রহী প্রার্থীরা www.rbcschool.org/apply লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। সফলভাবে প্রশিক্ষণ শেষ করা অংশগ্রহণকারীদের সমাপনী দিনে আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করা হবে।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO), ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশে ডেনমার্ক ও নেদারল্যান্ডস দূতাবাস, সুইডিশ সরকার এবং ইনিশিয়েটিভ ফর গ্লোবাল সলিডারিটি (IGS) এই আয়োজনে সহযোগিতা করছে।
আয়োজক সংস্থা আশা প্রকাশ করছে, এই প্রশিক্ষণ তরুণ প্রজন্মের মধ্যে নৈতিক ব্যবসা ও মানবাধিকার বিষয়ে সচেতনতা তৈরি করবে, যা ভবিষ্যতে একটি ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নোয়াখালী | ৩১ আগস্ট, ২০২৬
ভারত | ৩১ আগস্ট, ২০২৬
জাতীয় | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।