এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) প্রথমবারের মতো জাতীয় বিতর্ক উৎসবের আয়োজন করেছে।
শনিবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হলরুমে আন্তঃস্কুল-কলেজ পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়েছে।
আয়োজকরা জানান, আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিতব্য মূল পর্বে দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় থেকে সেরা ৯৬ জন বিতার্কিক অংশগ্রহণ করবেন। পাশাপাশি দেশের বিভিন্ন সময়ের পঞ্চাশের অধিক খ্যাতিমান বিতার্কিক বিচারক হিসেবে উপস্থিত থাকবেন।
কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ মুহসিন জামিল বলেন, 'কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি প্রথম বারের মতো জাতীয় বিতর্ক উৎসবের আয়োজন করেছে। আজ আন্তঃস্কুল-কলেজের মাধ্যমে এই উৎসবের সূচনা হলো, বৃহৎ এই কর্মযজ্ঞে সামনে ৩২ টি বিশ্ববিদ্যালয়ের সেরা ৯৬ জন বিতার্কিক ও দেশের বিভিন্ন সময়ের পঞ্চাশের ও অধিক তারকা বিতার্কিক জাজ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসবেন। এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদনে সকলের আন্তরিক সহযোগিতা ও সর্মথন প্রয়োজন।'
প্রথমবারের মতো এমন আয়োজনকে ঘিরে ইতোমধ্যে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ভারত | ৩১ আগস্ট, ২০২৬
জাতীয় | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।