এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: মোক্তাগীর আলম এ রায় ঘোষণা করেন। একইসাথে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকার নাজমুল আহসান খসরু তালুকদারের পুত্র আরাফাত আল আহসান ওরফে রিয়াদ তালুকদার (৫২) এবং ভান্ডারিয়া উপজেলার লক্ষিপুরা এলাকার রুস্তুম মল্লিকের পুত্র ইকবাল মল্লিক (৪৫)।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওয়াহিদ হাসান বাবু জানান, ২০১৪ সালের ২৯ অক্টোবর ভান্ডারিয়া থানা পুলিশ রিজার্ভ পুকুর এলাকা থেকে ৩২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামিদের আটক করে। পরে থানার এসআই নুর আমিন বাদী হয়ে ৮ জনকে আসামি করে একটি মাদক মামলা দায়ের করেন।
ওই বছরের ৩০ নভেম্বর ভান্ডারিয়া থানার এসআই খন্দকার মো: কামরুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন। মামলার ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আরাফাত আল আহসান ও ইকবাল মল্লিককে দোষী সাব্যস্ত করে ১০ বছর করে কারাদণ্ড দেন এবং বাকি ৬ জনকে বেকসুর খালাস দেন।
সেপ্টেম্বর ১২, ২০২৫
ফেব্রু ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।