এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ৪৯ কেজি গাঁজা, ১ হাজার ৭০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ৫ হাজার ৫৪৪ টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার বায়েক ইউনিয়নের চান্দখোলা পশ্চিমপাড়া এবং সোমবার (৩০ জুন) রাতে কসবা পৌর এলাকার মাছ বাজার ও কায়েমপুর ইউনিয়নের চাটুয়াখোলা দক্ষিণপাড়ায় এই পৃথক অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কসবা উপজেলার মরা পুকুর পাড় গ্রামের মো. নোয়াব মিয়া (২৬) ও চাটুয়াখোলা গ্রামের আবদুল জলিল (৩৫)।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, মঙ্গলবার সকালে চান্দখোলা পশ্চিমপাড়া বিজনা নদীর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় রুবেল মিয়া নামে একজন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
অন্যদিকে সোমবার রাত ৯টার দিকে কসবা পৌর শহরের মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. নোয়াব মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার গুদাম ঘরে তল্লাশি চালিয়ে ১ হাজার ৭০৫ পিস ইয়াবা ও নগদ ২ লাখ ৫ হাজার ৫৪৪ টাকা উদ্ধার করা হয়। একই রাতে রাত সাড়ে ৮টার দিকে চাটুয়াখোলা দক্ষিণপাড়ার পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে আবদুল জলিলকে গ্রেপ্তার করা হয় এবং তার সঙ্গে থাকা বস্তা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানু ১৯, ২০২৬
নভেম্বর ১৩, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুমিল্লা | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।