এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল চাপাইবিলে ২৪০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ইসরাত জাহান ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা: শিরিন শারমিন খান।
চাপাইবিলের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন, কৃষিবিদ মো. আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্যরা। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও এ সময় উপস্থিত ছিলেন।
মৎস্য কর্মকর্তারা জানান, এ উদ্যোগ স্থানীয় মাছ চাষের উন্নয়ন ও জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষিত বেকার তরুণরা মৎস্য চাষের সঙ্গে যুক্ত হলে স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।