এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিজ ঘর থেকে ফারুক মাতুব্বর (৩০) নামের এক গাছকাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার গোয়ালপুতা গ্রাম থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফারুক মাতুব্বর ওই গ্রামের মো. মজনু মাতুব্বরের ছেলে। তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ফারুকের ঘরের সামনে গিয়ে তাঁর বাবা মজনু মাতুব্বর ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। পরে দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে আবার তাঁর ঘরে গিয়ে ফারুককে ঘরের আড়ার (রুয়ার) সাথে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে নগরকান্দা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্বজনরা জানান, ফারুক পেশায় গাছ কাটার শ্রমিক ছিলেন এবং আত্মহত্যার জন্য তিনি তাঁর গাছ কাটার কাজেই ব্যবহৃত রশিটি ব্যবহার করেছেন। ঘটনার আগের রাতে তাঁর বাবা ঘরে খাবার দিয়ে আসলেও তিনি তা স্পর্শ করেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা মোতালেব সরদারের মেয়ে সুমি আক্তারের (২৫) সঙ্গে মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে ফারুকের বিয়ে হয়েছিল। প্রায় দুই মাস আগে পারিবারিক কলহের জেরে সুমি তাঁর সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে যান। এরপর থেকেই ফারুক মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানান স্বজনরা।
নিহতের ভাবি রুমা আক্তার বলেন, "মোবাইলে পরিচয়ের মাধ্যমে তাদের বিয়ে হয়েছিল। প্রায় দুই মাস আগে স্বামী-স্ত্রীর ঝগড়ার পর সুমি ছেলে-মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যায়। এরপর থেকেই ফারুক মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিলেন।"
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সানদানী আজাদ বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।"
পুলিশ এই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৭ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৭ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৭ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৭ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৭ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।