এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
"দুনিয়ার মজদুর, এক হও এক হও"—এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১লা মে) সকালে উপজেলা মটর শ্রমিক শ্রমিক ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শ্রমিক ইউনিয়নের এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন করা হয়েছে।
সকাল ৯ টায় বাসস্ট্যান্ডেস্থ কার্যালয়ের সামনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করেন এরপর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে পুনরায় সংগঠন কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালিতে শ্রমিক ইউনিয়নের বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের অধিকার আদায়ের দাবিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
র্যালি পরবর্তী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে আয়োজিত আলোচনা সভা উপজেলা মটর শ্রমিক ইউনিয়নে সভাপতি মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন, থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম, মটর শ্রমিক ইউনিয়নে সাধারণ সম্পাদক আব্দুল রশিদ, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী, ট্রাক ট্যাংলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুর রহমান,মটর শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, সুলতান মাহমুদ সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
সভায় বক্তারা মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, শ্রমিকদের ৮ ঘণ্টা কাজের অধিকার নিশ্চিত করতে হবে।নিরাপদ কর্মপরিবেশ এবং ন্যায্য মজুরি প্রদান করার দাবী জানান ।
বক্তারা মে দিবসের চেতনাকে ধারণ করে শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শ্রমিকদের সার্বিক কল্যাণ দেশ-জাতির সমৃদ্ধি কামনা ও মৃত্যু শ্রমিকদের আত্মার মাগফেরাত করে বিশেষ দোয়া করা হয়।
জুলাই ১, ২০২৬
সেপ্টেম্বর ৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।