এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টার দিকে মাওয়া ওজন স্টেশনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক দ্বীপের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির চালকসহ অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।
দুর্ঘটনার কবলে পড়া বাসটি ‘পূর্বাশা পরিবহন’-এর বলে জানা গেছে। বাসটি প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে চুয়াডাঙ্গার দর্শনার দিকে যাচ্ছিল। স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, বাসটি উচ্চগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের সড়ক দ্বীপের রেলিংয়ে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। বাসের ভেতরে আটকে পড়া চালককে উদ্ধারে ব্যবহার করা হয় বিশেষ হাইড্রোলিক সরঞ্জাম। দীর্ঘ চেষ্টার পর তাঁকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত অন্যান্য ১১ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পাওয়ামাত্রই আমাদের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অত্যন্ত সতর্কতার সাথে আটকে পড়া চালককে উদ্ধার করেন। পরে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।"
দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে কিছুক্ষণ যানচলাচল ব্যাহত হলেও ফায়ার সার্ভিস ও পুলিশের তৎপরতায় বাসটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার শিকার বাসটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে, সুস্থ থাকা যাত্রীদের বিশেষ ব্যবস্থাপনায় তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে বাসটির উচ্চগতিকেই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুমিল্লা | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।