এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ। পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মাগুরার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সী রাসেল হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ১৫ এপ্রিল রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে মাগুরা সদর থানার পুলিশ লাইন দক্ষিণপাড়া (কুকনা ঘোষপাড়া) এলাকা থেকে ২ জন নারীকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৪২ বোতল এস্কাফ সিরাপ সিরাপ উদ্ধার করা হয়। যা মাদক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
আটককৃতরা হলেন-মোছা. ফাতেমা বেগম (৩৬) ও মিতা খাতুন (৩০)। তারা উভয়েই মাগুরা সদর এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে গোপনে ফেনসিডিলের বিকল্প হিসেবে এস্কাফ নামক মাদক সংগ্রহ ও বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাগুরা জেলাকে মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানা গেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।