এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশ কি আবারও গণতন্ত্র থেকে একদলীয় স্বৈরতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে? বর্তমানে জনমনে এমন গভীর প্রশ্ন ও শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, রাষ্ট্রীয় প্রশাসন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে দলীয়করণ করা হচ্ছে।
বুধবার সিলেটের হিল ভিউ কনভেনশন সেন্টারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট বিভাগীয় শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম তার বক্তব্যে বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাম্প্রতিক বিভিন্ন ঘটনা ও নিয়োগ প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, “আমাদের আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। তবে এবার আমরা কোনো ভুল করতে চাই না। আমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েই রাজপথে নামব।”
বিগত গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি নিয়ে আত্মলব্ধি প্রকাশ করে তিনি আরও বলেন, “আমরা একটি গণ-অভ্যুত্থান করেছি, কিন্তু এর পরবর্তী করণীয় ঠিক করতে আমরা অনেক ভুল করেছি। আমাদের সেই ভুলের কারণেই আজ দেশের এই বেহাল দশা তৈরি হয়েছে।”
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম এবং ছাত্রশক্তির সদস্যসচিব আবু বাকের মজুমদারসহ কেন্দ্রীয় ও সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে এনসিপি নেতাদের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ এগারো দলীয় জোটের সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে অংশ নেন। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মার্চ ১৪, ২০২৬
নভেম্বর ১০, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ভারত | ৩ জুন, ২০২৬
ক্রিকেট | ৩ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩ জুন, ২০২৬
ফরিদপুর | ৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।