এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যথাযোগ্য মর্যাদা ও অত্যন্ত উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার (১৫ জানুয়ারি) পার্বত্য অঞ্চলের বলিপাড়ায় ব্যাটালিয়ন সদর দপ্তরে দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনের মধ্যে ছিল বাদ ফজর মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল, আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা উত্তোলন, অধিনায়কের বিশেষ দরবার এবং প্রীতিভোজ। এছাড়া বিকেলে ব্যাটালিয়ন প্রশিক্ষণ মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রীতিভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি’র বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপি। এসময় তিনি আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং কেক কেটে দিবসটি উদযাপন করেন। অনুষ্ঠানে বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন (বিপিএমএস), আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়কসহ অন্যান্য সামরিক ও বেসামরিক কর্মকর্তা, জেসিও এবং সকল স্তরের সৈনিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৩৮ বিজিবি ব্যাটালিয়নটি ১৯৯২ সালের ১৫ জানুয়ারি ঢাকা সেক্টরের অধীনে প্রতিষ্ঠা লাভ করে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সীমান্তে দায়িত্ব পালন শেষে ২০১৮ সালের ১৩ মার্চ থেকে এই ব্যাটালিয়নটি পার্বত্য চট্টগ্রামের বলিপাড়ায় সুনামের সাথে কাজ করে আসছে। দুর্গম পাহাড়ি সীমান্তে নজরদারি, অপারেশন উত্তরণ-এর আওতায় কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন, অবৈধ অস্ত্র ও চোরাচালান দমন এবং পাহাড়ী-বাঙালি সম্প্রীতি বজায় রাখতে ব্যাটালিয়নটি গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে চলেছে।
আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাটালিয়নের সকল সদস্যের মাঝে নতুন উদ্দীপনা ও কর্মস্পৃহা সৃষ্টি করেছে।
এপ্রিল ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুমিল্লা | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।