রাণীনগরে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
২১ নভেম্বর, ২০২৫ ৯:৪১ পিএম
শেয়ার করুন:
রাণীনগরে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা

নওগাঁর রাণীনগরে বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্ট উপজেলা শাখার উদ্যোগে সমসাময়িক বিষয় নিয়ে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাণীনগর প্রাথমিক শিক্ষক সমিতি হলরুমে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাণীনগর উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও বিএনপি নেতা বিকাশ চন্দ্র প্রামানিক। সঞ্চালনা করেন ফ্রন্টের সদস্য সচিব বিধান সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইলসাম রেজু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. এছাহক আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন ও সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।

সভায় রাণীনগর উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দের পাশাপাশি উপজেলার সকল মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক এবং সনাতনী ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।