২৫ বিজিবির অভিযানে ইয়াবাসহ মাদক চোরাকারবারী আটক

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
২৮ জুন, ২০২৫ ৩:৫৩ পিএম
শেয়ার করুন:
২৫ বিজিবির অভিযানে ইয়াবাসহ মাদক চোরাকারবারী আটক

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯৯৪ পিস ইয়াবাসহ এক চোরাকারবারীকে আটক করেছে। শুক্রবার (২৭ জুন) ভোর ৫টার দিকে সরাইল ব্যাটালিয়নের আওতাধীন আলীনগর বিওপির একটি বিশেষ টহল দল বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় এ অভিযান পরিচালনা করে।

সীমান্ত পিলার ২০১৫/১-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের ভেতরে এই অভিযান চালিয়ে মো. শাকিল মিয়া (২৪), পিতা: মৃত মনসুর আলী, গ্রাম: নোয়াবাদী, পোস্ট: মেরাসানী, থানা: বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়াকে ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৮ হাজার ২ শত টাকা। পরে আটককৃত আসামিকে মাদকদ্রব্যসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে শনিবার (২৮ জুন) ভোরে একই ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি ও ক্যাম্প পৃথক অভিযানে ভারতীয় ৯৫৫ পিস ইয়াবা, ৫০ বোতল ইস্কফ সিরাপ, ১০ বোতল বিয়ার, ১২৫ কেজি কফি, সিটি গোল্ডের ১১৬টি মালা, ৩৬টি চুড়ি এবং ১৬টি কানের দুল জব্দ করা হয়। এসব পণ্যের মোট সিজার মূল্য আনুমানিক ৭ লাখ ৩৮ হাজার ৮০০ টাকা।

সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এ প্রসঙ্গে ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে তারা বদ্ধপরিকর। সীমান্ত নিরাপত্তা ও অবৈধ কর্মকাণ্ড রুখতে বিজিবির এই ধারাবাহিক অভিযান চলমান থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।