এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় ট্রলির চাপায় হুসাইন কারিকর (৩) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী টু বাউশখালী সড়কের মৌলভীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুসাইন ওই এলাকার নাজমুল কারিকরের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে একটি ট্রলি পুড়েপাড়া থেকে ইট নামিয়ে ফেরার পথে মৌলভীপাড়া আজগরের বাড়ির সামনে শিশুটিকে চাপা দেয়। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় হুসাইনকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “ট্রলির চাপায় শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
অক্টোবর ২১, ২০২৪
এপ্রিল ৯, ২০২৬
এপ্রিল ১৯, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২৩ জুন, ২০২৬
ঢাকা | ২৩ জুন, ২০২৬
বিনোদন | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।