এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলায় আকিকার মাংস ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগ নেতার ইন্ধনে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রবিবার (১১ মে) সকাল ১১টায় সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্থানীয়রা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন বাদশা মোল্যা, ওবায়দুর খা, সুমন সরদার, নাছিমা বেগমসহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করে বলেন, প্রফেসর সাখাওয়াত হোসেন জয়নাল, যুবলীগ নেতা ফরহাদ মোল্যা ও আওয়ামী লীগ নেতা নান্নু মেম্বারের নেতৃত্বে বহিরাগতদের এনে রাঙ্গারদিয়া গ্রামে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
উল্লেখ্য, শুক্রবার রাত ও শনিবার সকালে দফায় দফায় এ সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানু ২৮, ২০২৬
সেপ্টেম্বর ১, ২০২৬
ফেব্রু ১৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
আন্তর্জাতিক | ২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।