এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে রবিবার (১৩ জুলাই) ১৩তম দিনে পিরোজপুরে পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টার দিকে কেন্দ্রীয় নেতাকর্মীরা পিরোজপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করেন। পরে তা সিও অফিস, সদর হাসপাতাল গেট, মহিলা কলেজ, সাধনা ব্রিজসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।
সভায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই মাসেই একসময় গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল। স্বৈরাচার সরকার জোর করে ১৬ বছর ক্ষমতায় ছিল। গুম, খুন, নির্যাতন, দুর্নীতি, ভোটাধিকার হরণ—এমন কোনো অপরাধ নেই যা তারা করে নাই। তিনবার জনগণকে ভোট দিতে দেয়নি। মানুষের অসহায়ত্ব, ক্ষোভ, নিপীড়নে রাজপথে নেমে এসেছে জনগণ।”
তিনি আরও বলেন, “আমরা আশাবাদী ছিলাম, পিরোজপুরে মাদক ও চাঁদাবাজি থাকবে না। কিন্তু বাস্তবতা ভিন্ন। আমরা এসেছি নতুন দেশ গড়ার আহ্বান নিয়ে। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আমরা দেশের প্রতিটি জেলায় যাচ্ছি।”
এসময় আরও বক্তব্য দেন—জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং স্থানীয় নেতৃবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ঢাকা | ২ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।