এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বলেশ্বর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই জনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২১ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ফজলে রাব্বীর নেতৃত্বে ও থানা পুলিশের সহায়তায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার চরখালী গ্রামের সেকান্দার আলী শেখের ছেলে আতিয়ার শেখ (৪০) ও ইয়াকুব আলী শেখের ছেলে মিলন শেখ (৩০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায়, বলেশ্বর নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এ ঘটনায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ (ঙ) ধারা অনুযায়ী অভিযুক্তদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে তারা যেন এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হয়, সে জন্য মুচলেকা গ্রহণ ও সতর্ক করা হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ফজলে রাব্বী বলেন, “বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ঙ) ধারায় দুই ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
মার্চ ২০, ২০২৫
জুলাই ৩১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।