এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মোবাইল ফোনের চার্জার কেনাকে কেন্দ্র করে পুরনো বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে বুধবার (৩০ এপ্রিল) রাতে উপজেলার চানমনি পাড়া গ্রামে। সংঘর্ষে আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার জানান, প্রায় দুই মাস আগে মোবাইল চার্জার কেনাকে কেন্দ্র করে চানমনি পাড়া ও মোগলটুলা গ্রামের কয়েকজনের মধ্যে সংঘর্ষ হয়। সেই বিরোধের জেরে বুধবার রাতে ফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। তবে সংঘর্ষে কারা নেতৃত্ব দিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হাসানসহ অন্তত ২০ জন আহত হন। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং গ্রামবাসীর অনেকেই এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন।
সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
জানু ১৪, ২০২৫
নভেম্বর ২৩, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নওগাঁ | ১৯ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।