এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ করে চম্পকনগর নোয়াগাঁও শ্রীপুর এবং সিংগারবিল ইউনিয়নের খিরাতলা এলাকায় দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থার কারণে আবারও একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
খিরাতলা দানু ডাক্তারের ফার্মেসির উত্তর পাশে, মো. হেলান মিয়ার দোকানের সামনে সড়কের বড় গর্তে একটি যাত্রীবাহী অটো গাড়ি উল্টে গেলে চালকসহ চারজন আহত হন।
দুর্ঘটনাটি সোমবার সকাল আনুমানিক ১২টা ৩০ মিনিটে ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার মাঝখানে থাকা বড় গর্তে গাড়িটি পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অটো ড্রাইভার চালক, ঘাটিমুরা এলাকার এবং চাউরা কবি ছানাউল কলেজ পড়ুয়া শিক্ষার্থী শ্রীপুর গ্রামের বাসিন্দা ও বিষ্ণুপুর ইউনিয়নের ঘাটিমুরাএলাকার এক মা ও তাঁর শিশুকন্যাসহ মোট চারজন আহত হন।
আহতদের মধ্যে স্কুলপড়ুয়া শিক্ষার্থী শ্রীপুর গ্রামের বাসিন্দা এবং ড্রাইভার সহ দুই যাত্রী মা ও মেয়ে বিষ্ণুপুর ইউনিয়নের ঘাটিমুরা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করা হয়। পরে পল্লী চিকিৎসক মোহাম্মদ দানু মিয়া আহতদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক বছর ধরে খিরাতলা সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ফলে প্রতিনিয়ত সিএনজি অটোরিকশা, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে খিরাতলা মার্কেটের উত্তর পাশে এবং খিরাতলা জামে মসজিদের উত্তর পাশে মো. হেলান মিয়ার দোকানের সামনে থাকা দুটি বড় গর্ত বর্তমানে জনদুর্ভোগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে খিরাতলা গ্রামের যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে খিরাতলা গ্রামের উত্তর পাশে মোহাম্মদ জিতু মিয়ার বাড়ির সামনের একটি বড় গর্ত স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ভরাট করা হলেও বাকি দুটি গর্ত এখনও সংস্কার করা হয়নি। ফলে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, মাদ্রাসার ছাত্রছাত্রী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ শত শত মানুষ চলাচল করেন। অথচ সামান্য সংস্কারের অভাবে তাদের জীবন প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে।
স্থানীয় বাসিন্দা, যানবাহন চালক ও যাত্রীরা অবিলম্বে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে বিজয়নগর উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের দাবি, দ্রুত গর্তগুলো মেরামত করে নিরাপদ সড়ক নিশ্চিত করা হলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে।
এ বিষয়ে এলাকাবাসীর একটাই প্রত্যাশা—আর কোনো নিরীহ মানুষ যেন অবহেলিত সড়কের কারণে প্রাণহানি বা দুর্ঘটনার শিকার না হন। দ্রুত সড়ক সংস্কারের মাধ্যমে নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।
জুন ১৭, ২০২৫
এপ্রিল ২৯, ২০২৪
মার্চ ২৭, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
জাতীয় | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২০ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২০ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২০ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি | ২০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।