এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘ প্রতীক্ষা, নিরলস প্রচেষ্টা এবং সদস্যদের সম্মিলিত উদ্যোগের পর অবশেষে নিজস্ব স্থায়ী কার্যালয়ে যাত্রা শুরু করল আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাব।
শনিবার (১৮ জুলাই) রাতে ফিতা কেটে প্রেসক্লাবের বহুল প্রত্যাশিত স্থায়ী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মাধ্যমে সংগঠনটি প্রথমবারের মতো নিজস্ব স্থায়ী ঠিকানা পেল, যা আলফাডাঙ্গার সাংবাদিক সমাজের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
স্থায়ী কার্যালয়ের উদ্বোধনের আগে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির-এর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন, যুগ্ম সম্পাদক শাহরিয়ার হোসেন এবং আইন বিষয়ক সম্পাদক হাসিবুল হাসান জুয়েল।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত শামীম ও অর্থ সম্পাদক মিয়া রাকিবুল-এর যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কাদের তুহিন এবং সদস্য ওবায়দুর রহমান ও মুজাহিদুল ইসলাম।
বক্তারা বলেন, নিজস্ব স্থায়ী কার্যালয় শুধু একটি ভবন নয়; এটি আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের ঐক্য, পেশাগত মর্যাদা ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতীক। এই কার্যালয় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য, শুভানুধ্যায়ী, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে প্রেসক্লাবের এই ঐতিহাসিক অর্জনে অবদান রাখা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার ধারাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সেপ্টেম্বর ৭, ২০২৬
নভেম্বর ২৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১৮ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।