এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
লিজা আক্তার বিথী বলেছেন, “জুলাই শহীদ দিবসের ইতিহাস না জানলে এবং তা থেকে শিক্ষা না নিলে ব্যক্তি ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা কঠিন হবে।ইতিহাস আমাদের ভুল-শুদ্ধের শিক্ষা দেয় এবং ভবিষ্যতের সঠিক পথ নির্ধারণে অনুপ্রাণিত করে। তাই নতুন প্রজন্মকে ইতিহাস জানতে হবে এবং সেখান থেকে নিজেদের সঠিকভাবে পরিবর্তনের পথ খুঁজে নিতে হবে।”
‘১৬ জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বান্দরবানের রুমা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সমাপণীর বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস। তাঁদের আদর্শ ধারণ করে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল হক এবং রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মার্মা। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা ১৬ জুলাই শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিনটি জাতির ইতিহাসে আত্মত্যাগ, ন্যায়বিচার এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদদের স্মরণ করা শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং তাঁদের আদর্শ ও চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলাই এ দিবসের মূল শিক্ষা।
আলোচনা সভার শুরুতে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে উপজেলা প্রশাসনের পাশাপাশি রুমা উপজাতীয় আবাসিক বিদ্যালয় ও চিত্র চাকমা সরকারের প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা, স্মরণসভা এবং সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ১৬ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৬ জুলাই, ২০২৬
নোয়াখালী | ১৬ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ১৬ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি | ১৬ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।