এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বায়োটেকনোলজি বা জীবপ্রযুক্তি গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ জাপানের মর্যাদাপূর্ণ ‘এশিয়ান ইয়াং বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি এই বিরল সম্মাননা অর্জন করলেন।
মঙ্গলবার (২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ড. জান্নাতুল ফেরদৌস নিজেই। জাপানের স্বনামধন্য বৈজ্ঞানিক সংগঠন ‘সোসাইটি ফর বায়োটেকনোলজি, জাপান (এসবিজে)’ তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করেছে।
ড. জান্নাতুল ফেরদৌস জানান, তার গবেষণার মূল লক্ষ্য ছিল ন্যানোপ্রযুক্তি ব্যবহার করে ওষুধ ও বায়োমলিকিউলের কার্যকারিতা বৃদ্ধি এবং তা সঠিকভাবে প্রয়োগের পদ্ধতি উদ্ভাবন করা। বায়োটেকনোলজির এই বিশেষ শাখায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করা হয়েছে।
এই অর্জনের প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত ড. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘একজন গবেষক হিসেবে এ অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। উন্নত বিশ্বের গবেষকদের সাথে প্রতিযোগিতা করে এই পুরস্কার অর্জন করতে পারাটা আমার জন্য বড় পাওয়া। আমি আশা করছি, এই সাফল্য দেশের তরুণ গবেষকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’
আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ৭৮তম এসবিজে বার্ষিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। উল্লেখ্য, এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের যাবতীয় ব্যয়ভার বহন করবে এসবিজে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ১৯২৩ সালে প্রতিষ্ঠিত ‘সোসাইটি ফর বায়োটেকনোলজি, জাপান (এসবিজে)’ জাপানের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ একটি বৈজ্ঞানিক সংগঠন। জীববিজ্ঞান, জীবপ্রযুক্তি এবং জীবনবিজ্ঞানের তাত্ত্বিক ও ব্যবহারিক গবেষণার প্রসারে শতাব্দীকাল ধরে সংগঠনটি বিশ্বজুড়ে কাজ করে যাচ্ছে।
অক্টোবর ২৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।