এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রচণ্ড গরমে মাঠে কাজ করার পর তৃষ্ণা মেটাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বুদ্দুস শেখ (৪৮) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকার ‘ফরিদ মৎস্য হ্যাচারি’তে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত বুদ্দুস শেখ উপজেলার নাওরা মিঠাপুর গ্রামের মৃত জুলফাত শেখের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই বুদ্দুস শেখ জাটিগ্রাম পশ্চিমপাড়া মাঠে নিজের পাটক্ষেতে কাজ করছিলেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র গরমে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। একটু স্বস্তির আশায় পানি পানের জন্য তিনি মাঠের পাশেই অবস্থিত ফরিদ মৎস্য হ্যাচারিতে যান। সেখানে পানি তোলার কাজে ব্যবহৃত বৈদ্যুতিক ডিপ-টিউবওয়েলের মোটরে অসাবধানতাবশত হাত লাগতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাৎক্ষণিকভাবে সহকর্মী ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বুদ্দুস শেখকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, "ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এদিকে হঠাৎ এমন মর্মান্তিক মৃত্যুর খবরে নিহতের পরিবারসহ পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী-সন্তানরা আজ পুরোপুরি দিশেহারা ও অসহায় হয়ে পড়েছেন।
মে ২৬, ২০২৬
এপ্রিল ১৭, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ১৭ জুলাই, ২০২৬
মাগুরা | ১৭ জুলাই, ২০২৬
নোয়াখালী | ১৭ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি | ১৭ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৭ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।