এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের কৃতি সন্তান ও বিশিষ্ট আইনজীবী মিজানুর রহমান দুলাল ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মিজানুর রহমান দুলালের এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি পুরো পিরোজপুর বাসীর গর্বের বিষয়।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে আইন পেশায় কাজ করে আসছেন। তার নেতৃত্বে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধনার অনুষ্ঠানে মিজানুর রহমান দুলাল বলেন, “আমি পিরোজপুরের সন্তান হিসেবে সবসময় এই জেলার মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছি। এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।”
অনুষ্ঠানে নাজিরপুর উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আইনজীবী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
রাজনীতি | ১২ আগস্ট, ২০২৬
জাতীয় | ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
খুলনা | ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।