এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী ২২ জানুয়ারি কেন্দ্রীয় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ব্রাহ্মণবাড়িয়া আগমন উপলক্ষে এক যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের পুনিয়াউটস্থ জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই যৌথ সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। সভায় দলের শীর্ষ নেতা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসন্ন সফর সফল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, আনিসুল ইসলাম ঠাকুর, অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, এবিএম মমিনুল হক, জসিম উদ্দিন রিপন, নজির উদ্দিন আহমেদ, শাহজাহান সিরাজ ও জাকির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আলী আজম, মনির হোসেন, মাইনুল হোসেন চপল, আজীম, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান শাহিন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোঃ মাহিন, মহিলা বিষয়ক সম্পাদিকা সামসুন্নাহার, ধর্ম বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ এবং ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদ কবির আখন্দ।
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট ইসমত আরা ও সাধারণ সম্পাদিকা শামীমা বাছির স্মৃতি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোল্লা সালাউদ্দিন, জেলা কৃষকদলের সদস্য সচিব জিল্লুর রহমান, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমির চক্রবর্তী ও যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান সাজিদ, জেলা জাসাস-এর আহ্বায়ক জুয়েল আহমেদ ও সদস্য সচিব বায়জিদ আহমেদ হেলাল এবং ওলামাদলের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুর রশিদ ও সদস্য সচিব কাজী ইয়াছিন মাসুদ।
সভায় জেলা বিএনপির ১৪টি সাংগঠনিক ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ফেব্রু ১৩, ২০২৬
নভেম্বর ৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুমিল্লা | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।