এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিজের বাবাকে হত্যার দায়ে ছেলে জসিম মিয়াকে (৪৩) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৪ আগস্ট দুপুরে নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে পাট কাটা নিয়ে বাবা লিল মিয়ার (৭৫) সঙ্গে ছেলে জসিম উদ্দিনের কথা কাটাকাটি হয়। বিতর্কের এক পর্যায়ে জসিম ঘর থেকে একটি কাঠের ছিয়া (স্থানীয় ভাষায় 'ছেহাইট') এনে লিল মিয়ার মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই নৃশংস ঘটনার পরদিন নিহতের স্ত্রী এবং জসিমের মা মমতাজ বেগম বাদী হয়ে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে পুলিশ জসিম উদ্দিনকে একমাত্র আসামি করে ২০২৪ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত একই বছরের ২৭ আগস্ট আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন এবং ৭ অক্টোবর চার্জ গঠন করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ক শেষে আদালত আসামি জসিম উদ্দিনকে তার বাবাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে উপরোক্ত দণ্ডাদেশ প্রদান করেন।
এই রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফখরুদ্দিন খান সন্তোষ প্রকাশ করে বলেন, "এই রায়ের মাধ্যমে বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছে।"
তবে, আসামি পক্ষের আইনজীবী নাজমুল হক রিটন এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, "এই রায়ে আমরা সংক্ষুব্ধ। আমরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করব।"
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ জুন, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৫ জুন, ২০২৬
বরিশাল | ৫ জুন, ২০২৬
ঢাকা | ৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।