এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনি উপজেলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্র রাখার দাবিতে মঙ্গলবার (২৭ মে) বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। উপজেলার ভুরঘাটা এলাকায় এ ঘটনায় মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন দুই দিক থেকে আগত যাত্রীরা।
বিক্ষোভে নেতৃত্ব দেন কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের শিক্ষার্থীরা। পরে এতে যোগ দেন আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। কয়েক কিলোমিটার জুড়ে যানজটের কারণে ঢাকা ও বরিশালগামী যানবাহন আটকা পড়ে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, প্রতিবছর ডাসার উপজেলার পরীক্ষার্থীদের কেন্দ্র কালকিনিতে থাকলেও, এবার সেই নিয়মে পরিবর্তন এনে উল্টো কালকিনির শিক্ষার্থীদের ডাসারে কেন্দ্রে পাঠানো হয়েছে। এতে ব্যাপক দূরত্ব ও যাতায়াত ভোগান্তি তৈরি হবে বলে অভিযোগ তাঁদের। শিক্ষার্থীরা বলেন, "আমরা কেন বৈষম্যের শিকার হব? ডাসারের পরীক্ষার্থীরা যদি কালকিনিতে না আসে, তবে আমরাও ডাসারে গিয়ে পরীক্ষা দিতে রাজি নই।"
তাঁরা আরও জানান, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজে বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীরা পড়াশোনা করে, ফলে ডাসারে পরীক্ষা দিতে হলে অনেকের জন্য দূরত্ব দাঁড়াবে ২৫ থেকে ২৭ কিলোমিটার পর্যন্ত। এতে বাড়বে ঝুঁকি ও সময়ের অপচয়।
এ সময় বিক্ষোভকারীরা জানান, "আমরা চাই সবার জন্য সমান ব্যবস্থা। এ বৈষম্য বন্ধ না হলে কঠোর আন্দোলনে যাব।"
পরে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবি শোনেন এবং বিষয়টি সুরাহার আশ্বাস দেন। তাঁর অনুরোধে শিক্ষার্থীরা দুপুরের পর সড়ক থেকে সরে যায়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় যানচলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্রের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলবে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১৮ অক্টোবর, ২০২৬
ভারত | ১৮ অক্টোবর, ২০২৬
আন্তর্জাতিক | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।