এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে এক আলোচনা সভা ও বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সোমবার (৩০ জুন) সকাল ১১টায় বান্দাইখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বান্দাইখাড়া ক্লাস্টারের শিক্ষকদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনার রশিদ। সঞ্চালনায় ছিলেন আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হারুণ-অর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে আত্রাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম বলেন, “প্রাথমিক শিক্ষাই একটি জাতির ভিত্তি। আজকের শিশুরাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে, তাই তাদের গুণগত শিক্ষায় শিক্ষকদের আন্তরিকতা অত্যন্ত প্রয়োজন।” তিনি আরও বলেন, “শিক্ষকদের নিষ্ঠা ও অভিভাবকদের সহযোগিতাই শিশুর সামগ্রিক বিকাশ নিশ্চিত করে। সৃজনশীল শিক্ষাপদ্ধতির বাস্তবায়ন এবং শিক্ষক-অভিভাবক সমন্বয় সময়ের দাবি।”
তিনি বিদায়ী সহকারী শিক্ষা কর্মকর্তা মো. হারুনার রশিদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তার নিষ্ঠা, সততা ও নেতৃত্বের প্রশংসা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পবিত্র কুমার, মো. রবিউল হাসান, মো. তারিক ইকবাল ও উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর মো. রবিউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুল মজিদ, মো. ফয়েজ উদ্দিন, মো. জহুরুল ইসলাম দুলাল, জালাল উদ্দীন, মোজাম্মেল হক, মো. হারুণ, মো. আইনাল, মো. সোলাইমান, মো. রেজাউল হক, মোছাঃ হাসিনা, রেহেনা, অবসরপ্রাপ্ত শিক্ষক আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক মো. মিনহাজসহ বান্দাইখাড়া ক্লাস্টারের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
আলোচনা সভা শেষে মো. হারুনার রশিদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।