এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর পোরশা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল ইসলাম (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শোভাপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তহোরুল ইসলাম ওই গ্রামের রবু মিস্ত্রির ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে তহোরুল তার গরুর সেটে পানি দিতে যান। এসময় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন না করেই অসাবধানতাবশত তারে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। কিছুক্ষণ পর তার স্ত্রী ঘটনাস্থলে গিয়ে তাকে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, বৈদ্যুতিক কাজ করার সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন না করায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
মার্চ ১, ২০২৫
আগস্ট ৫, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাঙ্গামাটি | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ক্যাম্পাস | ১৬ অক্টোবর, ২০২৬
মাগুরা | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।