এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) উপজেলা অডিটোরিয়াম হলরুমে দিনব্যাপী এ সভার আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।
বোয়ালমারী পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, "বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ে ঐক্য জোরদার করতে হবে। সামনের রাজনৈতিক কর্মসূচিগুলো সফল করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানাই।"
হিন্দু সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, "বিগত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের একটি বড় অংশ ধানের শীষে ভোট দিয়েছে। গুটিকয়েক বাদে তারা এখন আমাদের ওপর আস্থা রাখছে। তাই তাদের সুখে-দুখে সবসময় আমাদের পাশে থাকতে হবে।"
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় কুমার সাহা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম সম্রাট, শ্রমিক দলের সভাপতি মো. আবু জাফর শেখ এবং ছাত্রদলের সদস্য সচিব মো. বায়েজিদ খান রাব্বি প্রমুখ।
সকাল ১০টায় শুরু হওয়া এই সভা জুমার নামাজের বিরতি শেষে বিকেল সাড়ে ৫টায় সমাপ্ত হয়। সভায় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হাসিবুজ্জামান শাহীন ও মো. মহিবুল ইসলাম তুহিন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।