এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সাহিত্য পরিষদের নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ জুন) সকাল ১০টায় ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপসচিব বাকাহীদ হোসেন আনুষ্ঠানিকভাবে এই নির্মাণকাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এম এ সমাদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিষদের বর্তমান সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন, সম্পাদক মফিজ ইমাম মিলন, সহ-সভাপতি প্রফেসর আব্দুল হামিদ মোল্লা, ফরিদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক চৌধুরী বদিঊজ্জামান ভাদু, যুগ্ম সম্পাদক মাহবুব হোসেন পিয়াল ও রেজাউল করিম, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক কালচারাল অফিসার মোঃ আলাউদ্দিন, ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান চৌধুরী চন্দন, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, প্রফেসর কাজী সোহরাব উদ্দিন, এম এ রাজ্জাক, ডা. মোহাম্মদ মিজানুর রহমান, নির্বাহী সদস্য খলিলুল্লাহ দিলদরাজ, প্রফেসর মোহাম্মদ দিদার হোসেন, কামরুল হাসান, ম. আহমেদ নিজাম, গোবিন্দ বাগচি মৃন্ময় এবং ডা. মজনু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফরিদপুর সাহিত্য পরিষদ জেলার সাহিত্য-সংস্কৃতির বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নতুন ভবন নির্মাণের মধ্য দিয়ে এই সংগঠনের কর্মপরিধি আরও সম্প্রসারিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
মার্চ ২১, ২০২৪
মার্চ ২৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।