এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় আধা কেজি গাঁজাসহ রকিবুল ইসলাম (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের উত্তর চন্ডিবর্দী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া রকিবুল ইসলাম বল্লভদী ইউনিয়নের বাউষখালী গ্রামের মৃত দাদন ফকিরের ছেলে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজার ব্যবসা চালিয়ে আসছিল রকিবুল। এতে স্থানীয় যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছিল। খবর পেয়ে উত্তর চন্ডিবর্দী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
রকিবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে তাকে ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বলিউড | ১৮ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৮ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১৮ আগস্ট, ২০২৬
বিনোদন | ১৮ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।