এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর বদলগাছীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা আবু হাসনাত মো. মিজানুর রহমান কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে) সন্ধ্যায় পাহাড়পুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং রোববার (১১ মে) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।
বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত কিশোর উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মৃত আনোয়ারুল আজিজের ছেলে। তিনি বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
জানা যায়, গত বছরের ৫ নভেম্বর গোবরচাঁপা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিএনপির নওগাঁ সদর পার্টি অফিস ভাঙচুরসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২১ সালের মার্চে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
ওসি সাইফুল ইসলাম আরও জানান, “ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়। সেই মামলারই গ্রেপ্তারি পরোয়ানায় আমরা তাকে গ্রেপ্তার করেছি এবং আদালতে পাঠিয়েছি।”
নভেম্বর ৩০, ২০২৫
জুন ২৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।