এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ–এর আয়োজনে শুক্রবার (১৩ জুন) বিকেলে প্যারিমোহন সাধারণ গ্রন্থাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ফল উৎসব। দেশীয় মৌসুমি ফলের সমারোহ, খাদ্য সচেতনতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয়ে উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এম রাসেল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি এএসএম রায়হান আলম, সাবেক সভাপতি কায়েশ উদ্দিন ও নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান।
এছাড়াও একুশে পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “একুশে পরিষদ কেবল সাংস্কৃতিক চর্চায় সীমাবদ্ধ নয়, সামাজিক বন্ধন দৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
ফল উৎসবে প্রদর্শিত হয় নানা দেশীয় মৌসুমি ফল। পরিবেশনা ও প্রদর্শনীর মাধ্যমে উপস্থিত দর্শকদের মাঝে ফলভিত্তিক স্বাস্থ্যকর জীবনযাপন এবং খাদ্য সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, যা উপভোগ করেন শতাধিক দর্শক-শ্রোতা।
এপ্রিল ৯, ২০২৫
জুলাই ২৭, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।