এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘ ১৫ বছর পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সোমবার (১১ আগস্ট) দুপুরে শহরের একটি কনভেনশন সেন্টারে এ সম্মেলনের আয়োজন করে জেলা বিএনপি। সম্মেলনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও তিনজন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
সভাপতি পদে ৬৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক সনি পেয়েছেন ৪০০ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৬৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন। তার প্রতিদ্বন্দ্বী সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ পেয়েছেন ৬৭১ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিতরা হলেন— নূর-ই আলম মিঠু (১ নং, ৮৪১ ভোট), শফিউল আযম ভিপি রানা (২ নং, ৬৩০ ভোট) এবং খায়রুল আলম গোল্ডেন (৩ নং, ৫৭৩ ভোট)।
এদিন দুপুর ১টায় জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন নেতৃত্বের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
ভোটগ্রহণ শুরু হয় বিকেল সাড়ে ৫টায় এবং চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত। জেলার ১৪টি ইউনিটের এক হাজার ৪১৪ জন ভোটার গোপন ব্যালটে নেতৃত্ব নির্বাচন করেন।
সম্মেলনকে কেন্দ্র করে দীর্ঘ ১৭ বছরের হামলা, মামলা ও কারাবাসের অভিজ্ঞতা সত্ত্বেও নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। শহরজুড়ে ছিল পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের সমারোহ।
সভাপতিত্ব করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রেজাউল ইসলাম রেজু। এতে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম ও এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ২০২২ সালে আবু বক্কর সিদ্দিক নান্নুকে আহ্বায়ক ও বায়েজিদ হোসেন পলাশকে সদস্য সচিব করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ জুলাই, ২০২৬
বরিশাল | ১৯ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৯ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৯ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ১৯ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।