এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জামায়াতের সঙ্গে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এবং বাংলাদেশ জনজোট পার্টি (বাজপা)-এর শীর্ষ নেতারা অংশ নেন।
সভায় আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে জুলাই জাতীয় সনদ–২০২৫-এর আইনগত ভিত্তি, চলমান সংস্কার প্রক্রিয়া, বিচার কার্যক্রম এবং নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপকে সামনে রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার উপায় নিয়ে গুরুত্ব দেওয়া হয়।
জামায়াতের পক্ষে সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (সাবেক এমপি), মাওলানা আনম শামসুল ইসলাম (সাবেক এমপি), সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল।
অন্যদিকে, জাগপার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ মো. সফিকুল ইসলাম, মো. হাসমত উল্লাহ, গণসংযোগ সমন্বয়ক মো. নজরুল ইসলাম বাবলু প্রমুখ।
এনডিপির পক্ষে সভায় অংশ নেন চেয়ারম্যান কে. এম. আবু তাহের, মহাসচিব এইচ. এম. আবু সাঈদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাবেদ, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর হোসেন ও শাহ নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম হাওলাদার, প্রচার ও দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জনি, নির্বাহী সদস্য জাকির হোসেন ও মোফাজ্জল হোসেন, কুষ্টিয়া জেলা সভাপতি আতিকুল ইসলাম কবির এবং ছাত্র বিষয়ক সম্পাদক মো. আরিফ হোসেন।
এছাড়া বাংলাদেশ জনজোট পার্টির (বাজপা) পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মুজাম্মেল সিরাজী, উপদেষ্টা আলহাজ হারুন অর রশিদ খান, মুখ্য সংগঠক মতিউর রহমান এবং পর্যটন বিষয়ক সম্পাদক হুমায়েদ আবির।
সভায় নেতৃবৃন্দ একমত হন যে, জাতীয় সনদ–২০২৫ বাস্তবায়নের জন্য দৃঢ় আইনগত ভিত্তি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনে গণতন্ত্র, আইনের শাসন ও সংস্কারের প্রাতিষ্ঠানিক রূপায়ণে রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে অগ্রসর হওয়ার তাগিদ দেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।