এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘদিন পর প্রিয় সবুজ মাঠে বলের শব্দ, সতীর্থদের হাঁকডাক আর পুরোনো বন্ধুদের আলিঙ্গন—সব মিলিয়ে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল ফরিদপুর স্টেডিয়ামে। সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এক বর্ণাঢ্য রিইউনিয়ন বা পুনর্মিলনী অনুষ্ঠানে গতকাল শনিবার দিনভর মুখরিত ছিল স্টেডিয়াম প্রাঙ্গণ।
সকাল ৯টায় শুরু হওয়া এই আয়োজন চলে বিকেল ৫টা পর্যন্ত। দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেন প্রায় ১১০ জন সাবেক ক্রিকেটার। তাদের পদচারণায় বহুদিন পর যেন প্রাণ ফিরে পায় ফরিদপুর স্টেডিয়াম। সামাজিক যোগাযোগমাধ্যমেও গত কয়েকদিন ধরে এই আয়োজন নিয়ে ছিল ব্যাপক আলোচনা ও উত্তেজনা।
পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেওয়া ১১০ জন সাবেক ক্রিকেটারকে চারটি দলে বিভক্ত করে মাঠে নামানো হয়। দলগুলো হলো—ফরিদপুর ক্রিকেট একাডেমি, তালহা জুবায়ের একাদশ, এভারগ্রিন এবং এফকেসিসি। প্রতিদ্বন্দ্বিতার চেয়েও একে অপরের সাথে দেখা হওয়া, পুরোনো স্মৃতি রোমন্থন এবং পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক তারকাদের পাশাপাশি বিভিন্ন লীগে খেলা অভিজ্ঞ খেলোয়াড় এবং ফরিদপুর জেলা দলের সাবেক ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন মোখলেসুর রহমান বাবলু, কাজী আসাদ, মাসুদুর রহমান মুকুল, গোলাম নাসিম, তালহা জুবায়ের, মাহবুব আলম রবিন, জহির উদ্দিন সজল, আশফাক আলী রাহাত ও মাহবুবুল আলম নিক্কন প্রমুখ।
পুরো আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অগ্রণী ভূমিকা পালন করেন শফিকুর রহমান সোহাগ, তানভীর আহমেদ রাজিব, আবুল কালাম আজাদ, মাহফুজুর রহমান সোহেল, সায়ফুর রহমান সজিব, রাজিবুল হাসান রাজিব ও রুবায়েত ফেরদৌস জামি।
আয়োজকরা জানান, মাঠের খেলার চেয়েও প্রিয় বন্ধুদের সাথে কাটানো সময় এবং অভিজ্ঞতার আদান-প্রদানই ছিল এই আয়োজনের প্রধান আকর্ষণ। দীর্ঘ সময় পর পুরনো সতীর্থদের পাশে পেয়ে সবার মাঝেই এক অন্যরকম আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। ভবিষ্যতে এমন আয়োজনের মাধ্যমে ক্রিকেটের প্রতি ভালোবাসা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরও অটুট থাকবে বলে আশা করছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।
ফেব্রু ২৫, ২০২৪
এপ্রিল ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুমিল্লা | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।