এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স এখন ৪১ বছর। এবারের ২০২৬ বিশ্বকাপে তিনি মাঠে নামছেন রেকর্ড ষষ্ঠবারের মতো। তবে এখানেই থামছেন না তিনি। পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজের দৃঢ় বিশ্বাস, পাঁচবারের এই ব্যালন ডি’অর জয়ী মহাতারকার বিশ্বকাপ অধ্যায় আরও দীর্ঘ হতে পারে।
স্প্যানিশ রেডিও 'কাদেনা সের'-কে দেওয়া এক সাক্ষাৎকারে ২০৩০ বিশ্বকাপে রোনালদোর খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে মার্তিনেজ বলেন, "এ নিয়ে কারও সন্দেহ থাকা উচিত নয়। সে নিজের পারফরম্যান্স এবং পরিশ্রম দিয়ে এই জায়গা অর্জন করেছে।"
উল্লেখ্য, ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে পর্তুগাল, স্পেন ও মরক্কো। সেই আসরে রোনালদোর বয়স হবে ৪৫ বছর। আন্তর্জাতিক ফুটবলে অবসরের বিষয়ে রোনালদো এখন পর্যন্ত কোনো ইঙ্গিত না দেওয়ায় বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
২০০৩ সালে পর্তুগাল জাতীয় দলের হয়ে অভিষেকের পর এখন পর্যন্ত ২২৬ ম্যাচে ১৪৩ গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে ম্যাচ সংখ্যা এবং গোল—উভয় ক্ষেত্রেই তিনি বিশ্বরেকর্ডের মালিক। এছাড়া বিশ্বকাপের ইতিহাসে পাঁচ আসরে গোল করার অনন্য কীর্তিও কেবল তার দখলে।
মার্তিনেজের চোখে রোনালদো শুধু দলের অধিনায়কই নন, বরং তরুণ প্রজন্মের জন্য এক জীবন্ত আদর্শ। কোচ বলেন, "আমরা পর্তুগালের সব তরুণ ফুটবলারের কাছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আদর্শ পৌঁছে দিতে চাই। কারণ সে একজন সত্যিকারের রোল মডেল।"
এবারের বিশ্বকাপে রোনালদো যাচ্ছেন দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে। সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে ২৮ গোল করে শিরোপা জিতে মৌসুম শেষ করেছেন তিনি। মার্তিনেজের মতে, রোনালদোর সাফল্যের মূলমন্ত্র তার ব্যক্তিগত কোনো অর্জন নয়, বরং জেতার পরদিনও আরও ভালো করার তীব্র ক্ষুধা।
কোচ আরও বলেন, "রোনালদো কী অর্জন করেছে তা দিয়ে তাকে সংজ্ঞায়িত করা যায় না। তার আসল পরিচয় তার অদম্য ক্ষুধা। যেকোনো অর্জনের পরদিন সে একইভাবে নিজেকে আরও উন্নত করার প্রচেষ্টায় মগ্ন থাকে।"
আসন্ন ২০২৬ বিশ্বকাপে পর্তুগাল তাদের মিশন শুরু করবে আগামী ১৭ জুন কঙ্গোর বিপক্ষে। এরপর গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচগুলোতে তারা ২৩ জুন উজবেকিস্তান এবং ২৭ জুন কলম্বিয়ার মুখোমুখি হবে।
জুন ১৪, ২০২৬
জুন ৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ১৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৫ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৫ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।