এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় তিন ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (০৩ মে) বিকেল ৪টার দিকে সদরপুর হাসপাতাল মোড় ও বাবুরচর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
সদরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযান চলাকালীন পণ্য বিক্রয়ে অনিয়ম ও ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করার দায়ে তিন ব্যক্তিকে জরিমানা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমান আদালত সাড়ে সাত রশি গ্রামের নিতাই পদ সাহার ছেলে গোপালকৃষ্ণ সাহা (৪০) , আড়াই রশি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো: শরিফুল ইসলাম (৩৬) ও ভাসানচর ইউনিয়নের মুন্সি গ্রামের আয়নাল চোকদারের ছেলে আ: মোতালিবকে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে সদরপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
"জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে," বলে জানান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
জুলাই ১৭, ২০২৪
মে ২৬, ২০২৬
জুন ১৭, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।