এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরে হাম-রুবেলা (এমআর) প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ে এক গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জর ডা. মো: মতিউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পিরোজপুর পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং অংশীজনরা।
সভায় আসন্ন জরুরি এমআর টিকাদান কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনা, টিকাদান কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি, এবং শিশুদের শতভাগ টিকার আওতায় আনার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে হাম ও রুবেলার ঝুঁকি কমাতে গণসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জানানো হয়, জেলার প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এজন্য অভিভাবক দের সচেতনতা বৃদ্ধি এবং সকল পর্যায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।