এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরে জ্বালানি তেলের ওপর অস্বাভাবিক মজুদ অতিরিক্ত চাপ তথা জ্বালানি সাশ্রয়ে চালু করা হলো 'স্মার্ট ফুয়েল অ্যাপ'।
বৃহস্পতিবার (১৬এপ্রিল) দুপুর ১২ টায় পিরোজপুর নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন বলেশ্বর ফিলিং স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই অ্যাপের উদ্বোধন করা হয়। স্মার্ট ফুয়েল অ্যাপ উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়া আরো উপস্থিত ছিলেন,জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশিদ,পিরোজপুর বিআরটিএ সহকারী পরিচালক ও ট্যাগ অফিসার মোবারক হোসেনসহ সাংবাদিক,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ফিলিং স্টেশনে নিয়োজিত ও আগত ব্যক্তিবর্গ।
স্মার্ট ফুয়েল অ্যাপের উদ্ভাবক ওবায়দুল হক রাসেল অ্যাপটির বিস্তারিত কার্যক্রম তুলে ধরে বলেন, স্টেশনে আসা মোটরসাইকেল বা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে অ্যাপে সংরক্ষণ করা হবে। কোন বাইকার একবার ৫০০ টাকার পেট্রোল বা অকটেন নিলে পরবর্তী ৪ দিন বা ৯৬ ঘণ্টার মধ্যে পিরোজপুর জেলায় নির্ধারিত ৫টি ফিলিং স্টেশন কিংবা অ্যাপ সংযুক্ত অন্য কোন স্টেশন থেকে পুনরায় জ্বালানি তেল নিতে পারবেন না।
তিনি আরো বলেন, এই ব্যবস্থার মাধ্যমে একই যানবাহনে বারবার তেল নেওয়া বন্ধ করা সম্ভব হবে। ফলে কৃত্রিম সংকট ও অতিরিক্ত ভিড় কমে আসবে। আমরা পর্যায়ক্রমে জেলা সকল ফিলিং স্টেশনে এই অ্যাপটি চালু করবো বলে আশা করছি। তিনি আশ্বস্ত করে বলেন,আগামী ৫ / ৬ দিনের মধ্যে স্টেশনগুলোতে ভিড় উল্লেখযোগ্য ভাবে কমে আসবে। তিনি জানান,স্মার্ট ফুয়েল অ্যাপটি বর্তমানে ঝিনাইদহ জেলায় পাইলট প্রকল্প হিসেবে চালু আছে। পিরোজপুর জেলার মানুষের ভোগান্তি লাগাবে এটি চালু করা হয়েছে বলে জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্মার্ট ফুয়েল অ্যাপ চালুর মাধ্যমে আমরা তেল বিতরণের স্বচছতা ফিরিয়ে আনতে এবং অপ্রয়োজনীয় ও অপব্যবহার কমাতে পারবো বলে আশা রাখছি। প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে। এই প্রযুক্তি নির্ভর উদ্যোগ জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
জুলাই ২৮, ২০২৪
ডিসেম্বর ২৮, ২০২৫
মে ১৩, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।