এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ৬ মে দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই দিন ধার্য করেন। এদিন মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন নির্ধারিত থাকলেও আদালত আগামী ৬ মে শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।
দুদকের দায়ের করা এই মামলার এজাহার অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো প্রকার টাকা পরিশোধ না করেই গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট অবৈধভাবে দখল এবং পরে রেজিস্ট্রেশন করে নেন। ফ্ল্যাটটির অবস্থান গুলশান-২ এর ৭১ নম্বর রোডের ১১৩ নম্বর বাড়িতে (পুরাতন বাড়ি নং-৫এ ও ৫বি)।
এই দুর্নীতির অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলার অপর আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে রিট আবেদন করলে আদালত তার বিরুদ্ধে তদন্তের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেন। পরবর্তীতে দুদক চেম্বার আদালতে গেলেও সেখানে ‘নো অর্ডার’ আদেশ প্রাপ্ত হয়।
দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ১১ ডিসেম্বর টিউলিপ সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে দুদক। বর্তমানে এই দুই আসামির বিরুদ্ধেই মামলার বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং শেখ রেহানার মেয়ে। বর্তমানে তিনি ব্রিটেনে অবস্থান করছেন এবং ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এপ্রিল ৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।