এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কৃষি সহায়তার সুফল যাতে প্রকৃত কৃষকরা পান, তা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। তিনি বলেন, কৃষিকে আরও সমৃদ্ধ ও লাভজনক করতে সরকার বিভিন্ন সময়োপযোগী প্রণোদনা বাস্তবায়ন করছে। মাঠপর্যায়ে এই সহায়তা সরাসরি পৌঁছে দেওয়ার মাধ্যমে প্রান্তিক কৃষকদের ভাগ্য উন্নয়নের চেষ্টা চলছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে পটুয়াখালীর গলাচিপা উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী কৃষকদের উদ্দেশে বলেন, "সরকার কৃষিবান্ধব নীতি গ্রহণ করেছে। এই সহায়তার যথাযথ ব্যবহার করে আপনারা কৃষি উৎপাদন বাড়িয়ে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবেন, এটাই আমাদের প্রত্যাশা।"
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১২টি ইউনিয়নের মোট ১ হাজার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। সরকারের এই সময়োপযোগী উদ্যোগ ও সহায়তা পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান এবং গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তারের সার্বিক তত্ত্বাবধানে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই প্রণোদনার ফলে কৃষকদের মধ্যে নতুন করে চাষাবাদে উৎসাহ সৃষ্টি হবে এবং চলতি মৌসুমে উপজেলায় আউশ ধানের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নেত্রকোনা | ১৫ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ | ১৫ জুলাই, ২০২৬
মাগুরা | ১৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।