এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইন্টার মায়ামির ডাগআউটে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজদের সঙ্গে হাভিয়ের মাশচেরানোর রসায়ন আর দেখা যাবে না। মাত্র চার মাস আগে যাঁর হাত ধরে ইন্টার মায়ামি প্রথমবারের মতো এমএলএস কাপ জয়ের স্বাদ পেয়েছিল, সেই প্রধান কোচ মাশচেরানো হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বর্তমান মৌসুমের মাত্র সাতটি ম্যাচ শেষ হতেই তাঁর এই প্রস্থান ক্লাব সংশ্লিষ্ট সবাইকে অবাক করেছে।
গত সোমবার ইন্টার মায়ামি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মাশচেরানোর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। ক্লাবটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ব্যক্তিগত কারণেই তিনি কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, গত শনিবার নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে ২–২ গোলে ড্র করার পরপরই ক্লাব কর্তৃপক্ষকে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন এই আর্জেন্টাইন তারকা।
মাশচেরানোর বিদায়ে আপাতত দলের কোচের দায়িত্ব পালন করবেন ক্লাবের বর্তমান স্পোর্টিং ডিরেক্টর গিলের্মো হোয়োস।
২০২৪ সালের নভেম্বরে জেরার্দো মার্তিনোর উত্তরসূরি হিসেবে ইন্টার মায়ামির দায়িত্ব নিয়েছিলেন মাশচেরানো। দীর্ঘ দেড় বছরে লিওনেল মেসিদের কোচ হিসেবে তাঁর পারফরম্যান্স ছিল বেশ উজ্জ্বল। তাঁর অধীনে খেলা ৬৭টি ম্যাচের মধ্যে ৩৮টিতে জয় পেয়েছে মায়ামি, ড্র হয়েছে ১৫টি এবং পরাজয় মাত্র ১৪ ম্যাচে।
সাবেক সতীর্থ মেসিদের কোচের দায়িত্ব ছাড়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন মাশচেরানো। বিদায়বেলায় তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণে আমি ইন্টার মায়ামির কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। আমার ওপর আস্থা রাখার জন্য ক্লাবকে ধন্যবাদ। খেলোয়াড়দের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ তারা আমাকে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। আমার সকল সহকর্মীকেও ধন্যবাদ জানাচ্ছি।’
মাশচেরানো যখন দল ছাড়লেন, তখন এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে সুবিধাজনক অবস্থানেই আছে ইন্টার মায়ামি। চলতি মৌসুমে ৭ ম্যাচে ৩ জয়, ৩ ড্র ও ১ হারে ১২ পয়েন্ট নিয়ে তারা তালিকার তিন নম্বরে অবস্থান করছে। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ন্যাশভিল এবং ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শিকাগো।
মাশচেরানোর এই হঠাৎ প্রস্থান ইন্টার মায়ামির শিরোপা ধরে রাখার মিশনে কোনো প্রভাব ফেলে কি না, এখন সেটিই দেখার বিষয়।
আগস্ট ১৫, ২০২৬
এপ্রিল ১৯, ২০২৬
সেপ্টেম্বর ৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৫ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১৫ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।