এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ঈশান গোপালপুরে অনুষ্ঠিত প্রিমিয়ার ক্রিকেট লীগের এক জমজমাট টি-টোয়েন্টি ম্যাচে ফরিদপুর অম্বিকাপুর দল চমৎকার নৈপুণ্য দেখিয়ে বিজয় অর্জন করেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় রানার্সআপ হয়েছে রাজবাড়ী মুন স্পোর্ট দল। আজ শনিবার বিকেলে সদর উপজেলার ঈশান গোপালপুর স্কুল মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল এবং সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা নুরুজ্জামান চৌধুরী পংকজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা উপভোগ করতে মাঠে হাজার হাজার ক্রিকেটপ্রেমী দর্শক এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, যা পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি যুবকদের মাদকমুক্ত ও সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এলাকায় সুস্থ ধারার বিনোদন বৃদ্ধিতে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং আরও বেশি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের উৎসাহিত করেন।
ম্যাচে প্রথমে ব্যাটিং করে রাজবাড়ী মুন স্পোর্ট নির্ধারিত ওভারে ১৯৪ রান সংগ্রহ করে। জবাবে ফরিদপুর অম্বিকাপুর দল দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে ১৯৭ রান তুলে জয় নিশ্চিত করে। উত্তেজনাপূর্ণ এই ম্যাচটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।